ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

আবারো গাদাগাদি করেই ফিরছে মানুষ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃঈদ শেষে মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট দিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণবঙ্গের মানুষ। এতে প্রতিটি ফেরিতে রয়েছে মানুষের উপচেপড়া ভিড়।

সোমবার (১৭ মে) সকাল থেকে বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে আসা প্রতিটি ফেরিতে কর্মস্থলমুখী যাত্রীদের ভিড় দেখা যায়। একইসঙ্গে এসব ফেরিতে জরুরি, যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন পার হচ্ছে।

সরজমিনে দেখা যায়, শিমুলিয়াঘাটে আসা প্রতিটি ফেরিতে যানবাহনের সঙ্গে যাত্রীদের ভিড়। তবে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি।

[irp]

গণপরিবহন বন্ধ থাকায় আজও যাত্রীদের গন্তব্যে যেতে হচ্ছে ভেঙে ভেঙে। সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেলে করে তারা ঢাকায় ফিরছেন। এতে ভোগান্তির পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

সজিব নামের এক যাত্রী বলেন, ঈদ শেষে কাজে তো ফিরতেই হবে। করোনার ভয় করলে জীবন চলবে না।

সাবিনা বেগম বলেন, একটি এনজিওতে কাজ করি। ছুটি শেষে এখন ফিরতে হবে। গণপরিবহন না থাকায় বিকল্প উপায়ে বাড়তি ভাড়া দিয়ে যেতে হবে গন্তব্যে।

শিমুলিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, বাংলাবাজার ঘাট থেকে আজও প্রচুর যাত্রী এসেছেন ঘাটে। পাশাপাশি জরুরি ও ব্যক্তিগত গাড়িও পার করা হচ্ছে। সকাল থেকে নৌরুটে ১৮টি ফেরি চালু রয়েছে।

এদিকে শিমুলিয়া ঘাট থেকে ফেরিযোগে দক্ষিণবঙ্গে যেতে দেখা গেছে কিছু যাত্রীকে।

ট্যাগস :

আবারো গাদাগাদি করেই ফিরছে মানুষ

আপডেট সময় : ০১:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১