ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

গোপালগঞ্জের আধিপত্যের দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • / ১০৫৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃগোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সোমবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরোণ্যকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম হেলাল ওই গ্রামের ফেরদাউস আলম মনার ছেলে।

[irp]

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহিদ তালুকদার ও শরিফুল ইসলাম হেলালের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সকালে ওই গ্রামের সৈয়দ সরদারের বাড়ির সামনে হেলালকে একা পেয়ে জাহিদ তালুকদারের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হেলালকে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :

গোপালগঞ্জের আধিপত্যের দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৩:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১