দীঘিনালা বনবিহারের অধ্যক্ষ ভান্তের ৬৯তম জম্মদিন পালিত
- আপডেট সময় : ০৪:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ১০৫০ বার পড়া হয়েছে
মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়িঃবিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বন বিহারের অধ্যক্ষ ভান্তের নন্দপাল মহাস্থবির ৬৯ তম জম্ম দিন উৎসব পালিত হয়েছে।
আজ সোমবার সকালের দিকে বনবিহারে অনুষ্টিত এই মহতি পূণ্যানুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
[irp]
এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেযারম্যান মংসইপ্রু চৌধুরী অপু, সদস্যেএড্ আশুতোষ চাকমা, নিরৎপল খীসা, শতরুপা চাকমা, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেমসহ হাজার হাজার দায়ক-দায়ীকা।
ধর্ম মানুষেকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলে আর ধর্মীয় গুরু সঠিক পথের প্রর্দশক উল্লেখ্য করে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, আজ আমাদেরকে ধর্মে অনুশাসন যথাযথ ভাবে মানতে ও পালন করতে হবে। তবেই সমাজ ও দেশে শান্তি আসবে। এসময় তিনি মহামারী করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মানার উপর গুরুত্ব আরোপ করেন।


























