ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

মিতু হত্যা মামলায় আরো ২ জন গ্রেফতার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৩৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃচাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলায় আরো দুই আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে। তারা হলেন, মোতালেব মিয়া (ওয়াসিম) ও আনোয়ার হোসেন। বর্তমানে তারা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক সন্তোষ কুমার চাকমা রোববার দুপুরে জানান, আনোয়ার ও ওয়াসিম মিতু হত্যায় হওয়া পুরোনো মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। নতুন মামলায় তাদেরকে আসামি করা হয়েছে।

[irp]

এই দুইজনকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়। পরে আদালত তাদেরকে গ্রেফতার দেখানো নির্দেশ দেয়।

এর আগে, ২০১৬ সালের ৫ জুন ভোরে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে বের হওয়ার পর চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মিতুকে। তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আকতারের বিরুদ্ধে গত ১২ মে পাঁচলাইশ থানায় মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে সেদিনই বাবুলকে আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচদিনের রিমান্ডে পাঠান।

ট্যাগস :

মিতু হত্যা মামলায় আরো ২ জন গ্রেফতার

আপডেট সময় : ০৩:৩৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১