ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

র‍্যাবে প্রথমবারের মতো ৪৮ এসপিকে পদায়ন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৫৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • / ১০৪৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃসম্প্রতি পদোন্নতি পাওয়া ৬৩ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার মধ্যে ৪৮ জনকে প্রথমবারের মতো পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) উপ-পরিচালক পদে পদায়ন করা হয়েছে।

রোববার (১৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়নের আদেশ দেয়া হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাবে উপ-পরিচালক পদে মেজর পদমর্যাদার ১০৮টি পদ রয়েছে। এর মধ্যে ৭৮ জনের মেজর পদমর্যাদার কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। আরও ১৪ জনের নিয়োগ প্রক্রিয়াধীন। কিন্তু নতুন ৪৮ জন এসপির কোথায়, কীভাবে পদায়ন করা হবে তা নিয়ে আলোচনা চলছে।

[irp]

পুলিশ সদর দফতরের একটি সূত্র বলছে, সম্প্রতি ২৭ ব্যাচের অতিরিক্ত পুলিশ সুপারদের পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেয়া হয়। কিন্তু পুলিশের বিভিন্ন ইউনিটে পুলিশ সুপার পদমর্যাদার এত পদ খালি ছিল না। এ ছাড়া র‍্যাবে সশস্ত্র বাহিনী থেকে ৪৪ শতাংশ ও পুলিশ থেকে ৪৪ শতাংশ সদস্য নিয়োগের বিধান রয়েছে। কিন্তু এতদিন সশস্ত্র বাহিনীর কোটা পূরণ হলেও পুলিশের কোটা পূরণ হচ্ছিল না।

এসপি পদমর্যাদার পুলিশ কর্মকর্তারাও র‍্যাবে যেতে অনিচ্ছুক ছিলেন। এবার নতুন পদোন্নতি পাওয়া পুলিশ সুপারদের পদায়ন ও কোটা পূরণ করার জন্য এই পদায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২৬ মার্চ জাতীয় স্বাধীনতা দিবস প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে র‍্যাবের আত্মপ্রকাশ হয়। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইতোমধ্যে বাহিনীটি সফলতার মুখ দেখিয়েছে।

ট্যাগস :

র‍্যাবে প্রথমবারের মতো ৪৮ এসপিকে পদায়ন

আপডেট সময় : ০১:৫৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১