ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

২৪ ঘন্টায় ২৬ হাজার যানবাহন পারাপার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
  • / ১০৫৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃঈদকে সামনে রেখে ঘরমুখো হচ্ছে মানুষ। এজন্য চাপ বেড়েছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও। গত ২৪ ঘন্টায় শনিবার (৮ মে) সকাল ৬ টা থেকে রোববার (৯ মে) সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৬ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৫ লাখ টাকা।

গেলো শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় এ সেতু দিয়ে যানবাহন পারাপার হয়েছিলো ২৫ হাজার। আর টোল আদায় হয়েছিল ১ কোটি ৯০ লাখ। ছোট ছোট যানবাহনের কারণে গেলো ২৪ ঘন্টায় টোল আদায় কমলেও বেড়েছে যানবাহন চলাচলের সংখ্যা। সেতু কর্তৃপক্ষের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

[irp]

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, চলাচল করা অধিকাংশই ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল। এর আগের চেয়ে গত ২৪ ঘন্টায় একহাজার যানবাহন বেশি পারাপার হয়েছে। ঈদের সময় যতোই ঘনিয়ে যান চলাচলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এদিকে সকাল থেকেই ঘরে ফেরা মানুষের চাপে মহাসড়কে বেড়েছে অতিরিক্ত যানবাহনের চাপ। মালবাহী ট্রাকসহ খোলা ট্রাকে, পিকআপ, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়িতে ফিরছেন লোকজন। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সংক্রমণ ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন তারা।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পণ্যবাহী ট্রাকসহ ছোট ছোট যানবাহনের চাপ রয়েছে। কোনো চালক ট্রাকে যাত্রী বহন করতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্যাগস :

২৪ ঘন্টায় ২৬ হাজার যানবাহন পারাপার

আপডেট সময় : ০৯:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১