ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

আনোয়ারায় কৃষকের ধান কেঁটে ঘরে পৌঁছে দিলো কৃষক লীগ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৩৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • / ১০৩৯ বার পড়া হয়েছে

আনোয়ারা,(চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শুরু হয়েছে বোরো ধান কাটা। কিন্তু লকডাউনের কারণে শ্রমিক সংকটে পড়ায় পাকা ধান নিয়ে দুচিন্তায় পড়েছেন কৃষকরা।
এ অবস্থায় কৃষকের সেই দুচিন্তা দূর করতে রোজা রেখে কৃষকের পাকা ধান কেটে ঘরে পৌঁছে দিলো কৃষক লীগের নেতা-কর্মীরা।

শুক্রবার (০৭ – মে) সকালে দক্ষিণ জেলা কৃষক লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য মোঃ ইব্রাহিম চৌধুরী ইবু’র নেতৃত্বে উপজেলার ১০ নং হাইলধর ইউনিয়নের কৃষক মোহাম্মদ আলীর ৪০ শতক জমির ধান কেটে ঘরে তুলে দেওয়ার মধ্য দিয়ে উপজেলা কৃষক লীগের ধান কাটা কর্মসূচির উদ্বোধন করা হয়।

কৃষক লীগের কাজে সন্তুষ্ট প্রকাশ করে কৃষক মোহাম্মদ আলী বলেন, এখন ধানকাটার মৌসুম, তার ওপর কালবৈশাখী ঝড়ের আশঙ্কা। প্রতিবছর ধান কাটার মৌসুমে বাশখালী,চকরিয়া,কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলবেঁধে ধানকাটা শ্রমিকরা আসেন আনোয়ারায়। কিন্তু, এবার করোনার প্রভাব ও লকডাউনে শ্রমিকের অভাব। তাই ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন তারা। এ অবস্থায় কৃষকলীগের নেতাকর্মীরা এসে আমার জমির পাকা ধান কেটে দেওয়ায় আমি খুব খুশি।

[irp]

শ্রমিক সংকটের পাশাপাশি কালবৈশাখি ঝড়ের শঙ্কায় ফসল তোলা নিয়ে দিশেহারা প্রান্তিক এই কৃষকের পাশে দাঁড়ানোয় কৃষকলীগের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

কৃষকলীগের ধানকাটার এই কর্মসূচিতে অংশ নেন কৃষক নেতা মোঃ সেলিম উদ্দীন, ফরিদুল আলম চৌধুরী, নাছির উদ্দীন,যুব নেতা প্রবাসী শহিদুল ইসলাম করিম, কৃষকনেতা লোকমান উদ্দীন, খোরশেদুল আলম,মোঃ শফি,মোঃ লোকমান, আজিম উদ্দীন,ছাত্রলীগ নেতা সোহেল রানা,মোঃ সাকিব,মোঃ হানিফ এবং কৃষক কামাল উদ্দীন, মহিউদ্দিন, মোঃ শফিক ও কৃষক লীগের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সম্পর্কে জানতে চাইলে দক্ষিণ জেলা কৃষক লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য মোঃ ইব্রাহিম চৌধুরী ইবু বলেন,মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, আমাদের প্রিয় নেতা মাননীয় ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি এবং বাংলাদেশ কৃষকলীগের সন্মানিত সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি এর তত্ত্বাবধানে দেশব্যাপী ‘ধান কাটা উৎসব’ শুরু করেছে কৃষকলীগ।

এরই অংশ হিসেবে আজ হাইলধর ইউনিয়নের কৃষক মোহাম্মদ আলী এর ৪০ শতক ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

ট্যাগস :

আনোয়ারায় কৃষকের ধান কেঁটে ঘরে পৌঁছে দিলো কৃষক লীগ

আপডেট সময় : ০৯:৩৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১