করোনাকালে মানবিক সহায়তা নিয়ে হতদরিদ্রের পাশে পলাশপুর বিজিবি
- আপডেট সময় : ০৩:৩৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ১০৪৭ বার পড়া হয়েছে
মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়িঃকরোনা ভাইরাসেরর কারণে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার পলাশপুর বিজিবি জোন।
আজ শুক্রবার (৭ মে) সকাল থেকে জোনের আওতাধীন বেলছড়ি, আমবাগান, অযোধ্যা, তাইফা, পূর্ব খাদাছড়া ও ঢাকাইয়াপাড়া সহ প্রত্যন্ত অঞ্চলে শতাধিক গৃহবন্দি, কর্মহীন ও দু:স্থ-অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
এ সময় পলাশপুর জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ সালাহ উদ্দিন নয়ন পিএসসি জোন সদরে উপস্থিত থেকেনচাল, ডাল, আলু ও ভোজ্য তেল প্রদান করেন।
[irp]
একই সময়ে অযোধ্যা মোড় এলাকার মৃত মোঃ নুরুল ইসলাম ও শান্তিপুর এলাকার হতদরিদ্র মোঃ আব্দুল লতিফকে নগদ অর্থ ও জোনের আওতাধীন মিফতাহুল জান্নাহ মহিলা মাদরাসা ও এতিম খানায় গৃহ নির্মানের জন্য ১৫বান্ডিল ঢেউ টিন ও দুইশ কেজি চালসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
পলাশপুর জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ সালাহ উদ্দিন নয়ন বলেন, করোনা দুর্যোগে সাধারন মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন এসব খেটে খাওয়া মানুষ পরিবার পরিজন নিয়ে অর্থ সঙ্কটে দিনাতিপাত করছে। প্রত্যন্ত অঞ্চলের কর্মহীন, নিম্ন আয়ের দু:স্থ ও অসহায় মানুষ খুঁজে বের করে সঠিক প্রাপ্যতাদের মানবিক সহায়তা প্রদান করা হয়।


























