ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

কিশোরগঞ্জে ছাত্রদলের নেতা জনি গ্রেপ্তার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • / ১০৯৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি জোবায়ের হোসেন জনিকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৭ মে) দিনগত রাতে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (০৭ মে) সন্ধ্যার দিকে জেলা শহরের শোলাকিয়া ঈদগাহ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জোবায়ের হোসেন জনি জেলা শহরের চরশোলাকিয়া এলাকার আকবর হোসেনের ছেলে।

[irp]

পুলিশ সূত্র জানায়, বিএনপির গত ৩০ মার্চের কর্মসূচি ঘিরে জেলা শহরে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ পেনাল কোডে মামলা দায়ের করা হয়। এ মামলার আসামিদের গ্রেপ্তার করতে শুক্রবার সন্ধ্যার দিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা শহরের শোলাকিয়া ঈদগাহ রোড এলাকা থেকে জোবায়ের হোসেন জনিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার জোবায়ের হোসেন জনিকে শনিবার (০৮ মে) কিশোরগঞ্জ আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

কিশোরগঞ্জে ছাত্রদলের নেতা জনি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১