ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

ক্রেনের ধাক্কায় শ্রমিক নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃরাজধানীর খিলক্ষেতের তিনশ ফুট এলাকায় ক্রেনের ধাক্কায় ইঞ্জিচালিত অটোর এক আরোহী নিহত হয়েছেন।

নিহতের নাম মো শিহাব (২২)। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন।শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই নাঈম যুগান্তরকে জানান, শিহাব রাজমিস্ত্রি। আমরা একসঙ্গে কাজ করি। সকাল ৯টায় কাউলা থেকে একটি ইঞ্জিনচালিত অটোতে করে শিহাবসহ আমরা চারজন তিনশ ফুট রাস্তা দিয়ে পূর্বাচল এলাকায় কাজের উদ্দেশে যাচ্ছিলাম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ক্রেন আমাদের অটোকে ধাক্কা দিলে শিহাব রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[irp]

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক এসআই বাচ্চু মিয়া যুগান্তরকে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

শিহাব চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মো. মজিবরের ছেলে। বিমানবন্দরের কাওলা এলাকায় থাকতেন তিনি।

ট্যাগস :

ক্রেনের ধাক্কায় শ্রমিক নিহত

আপডেট সময় : ০২:০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১