ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

চট্টগ্রামের বাঁশখালীতে সন্ত্রাসী হামলায় আহত ৩

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
  • / ১০৪৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃচট্টগ্রামের বাঁশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে মনকিচর ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার সহকারী পরিচালকসহ আহত হয়েছেন ৩ জন। আজ রোববার (৯ মে) সন্ধা সাড়ে ৫ টার দিকে মাদ্রাসা সংলগ্ন গেইটে একটি দোকানে ইফতারী ক্রয় করতে গেলে তাদের উপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা করে।

স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, শীলকূপ ইউনিয়নের মনকিচর ইসলামীয়া এমদাদুল উলুম কওমী মাদ্রাসার ছাত্রদের সাথে স্থানীয় সুন্নী মতাদর্শের কয়েকজন অনুসারীর সাথে দীর্ঘ দিন পূর্বে মারধরের ঘটনা ঘটে।

[irp]

এ ঘটনাকে কেন্দ্র করে লিখিত অভিযোগ দায়েরের পর বাঁশখালী থানায় সালিশী বৈঠকে দ্বিপক্ষীয় সমাধান হয়। কিন্তু বেশ কয়েকদিন যাবৎ পূর্বের এই মীমাংসিত ঘটনাকে সুন্নী মতাদর্শী ক্ষতিপয় স্থানীয় যুবক আবারো পুনরায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপত্তিকর লেখালেখির কারনে পুনরায় দন্দের সৃষ্টি হয়।

আজ রোববার সন্ধায় মাদ্রাসার পাশ্বর্বতী দোকানে মাও. ওবাইদুর রহমান (২৭) ইফতার সামগ্রী ক্রয় করতে গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা লাঠিসোটা ও দেশীয় তৈরি দা কিরিচ দিয়ে হামলা চালায়।

এ সময় তার ডাক-চিৎকারে মাদ্রাসার সহকারী পরিচালক হাফেজ আনিছুর রহমান (৩৫) ও তার অপর বড় ভাই আতিকুর রহমান (৩৮) এগিয়ে আসলে তাদের উপরও সন্ত্রাসীরা হামলা চালায়। আহত তিনজনই মনকিচর ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আবু বক্করের পুত্র।

এ সময় স্থানীয়রা আহত ৩ ভাইকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে ভর্তি করে।

বাঁশখালী হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ তানজিলা আফরিন জানান, আহতদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। একজনের অবস্থা গুরুতর।

আহত মাওলানা আতিকুর রহমান জানান, দীর্ঘদিন যাবৎ সুন্নী মতাদর্শের জিয়াউল হক, শাহাদাত, বোরহান ও সাখাওয়াত আমাদের কওমী মাদ্রাসাকে কেন্দ্র করে আমাদের পরিবারের উপর ক্ষিপ্ত ছিল। আমার পিতার উপর ও তারা হামলা করেছিল। আজকেও আবার তারা পুনরায় আমাদের উপর হামলা চালিয়েছে।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর বলেন, মনকিচরে হামলার ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ হাতে পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

চট্টগ্রামের বাঁশখালীতে সন্ত্রাসী হামলায় আহত ৩

আপডেট সময় : ০৯:০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১