শিরোনাম:
টেকনাফে ২ হাজার ৫৮৫ ইয়াবাসহ ,আটক ১
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৪:২৪:২২ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ১০৪৭ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ টেকনাফে মাদক বিরোধী অভিযানে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ মো. সাদ্দাম হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের সদস্যরা।
রবিবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় স্থল বন্দর এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃত সাদ্দাম হোসেন শাহপরীর দ্বীপের মো. হাকিমের ছেলে।
[irp]
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আমিরুল হক বলেন, টেকনাফ স্থলবন্দর এলাকায় অভিযানকালীন এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হলে তাকে আটক করা হয়।
পরবর্তীতে তাকে তল্লাশি করে পলিথিনে মোড়ানো ২ হাজার ৫৮৫ পিস ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবাসহ আটককৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে তিনি।


























