ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

ঢাকা কেরানীগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন, আটক ৫

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৪২:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • / ১০৮৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

ঢাকার অদূরে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আটিপাচদোনা টেবার গ্রাম এলাকায় বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম তালহা ইসলাম আলভী (১৫), তার পিতার নাম আমিনুল ইসলাম সে পুরান ঢাকার নবাবপুরে ইলেকট্রনিকস দোকানে কাজ করতো।

রক্তাক্ত জখম আলভীকে আহত অবস্থায় সাথে থাকা বন্ধুরাই আটিভাজার ল্যাব ফোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এখনো পর্যন্ত তার সাথে থাকা ৫ কিশোরকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
হত্যার দায় স্বীকার করেছে আসামিরা। নিহত কিশোরের পিতা জানান, খুনে জড়িত ৬ জনই আমার ছেলের বন্ধু! তারা একই সাথে ওঠাবসা করতো। শুনেছি ঘটনার দিন সন্ধ্যায় তারা সকলে মিলে হানিফ ব্যাপারীর গ্রামের ফায়েজের ঘাটে আড্ডা দিচ্ছিলো। আড্ডার এক পর্যায় টাকা পাওয়া না পাওয়ার জেরে একজন আমার ছেলেকে রড দিয়ে বুকে আঘাত করে।
রড়টি আমার ছেলের ফুসফুসে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আমি হত্যায় জড়িত সকলের ফাঁসি চাই। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, আমরা খবর শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হত্যায় জড়িত ৫ কিশোরকে আটক করেছি। হত্যায় জড়িত অপর আসামি পলাতক রয়েছে। তাকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।
নিহত আলভীর লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার ঘটনায় ইতোমধ্যেই নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
কিশোর হত্যায় এলাকায় শোক ও আতংক বিরাজ করছে।
ট্যাগস :

ঢাকা কেরানীগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন, আটক ৫

আপডেট সময় : ০১:৪২:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১