ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

নোয়াখালী পূর্ব শক্রতার জেরে মেম্বার প্রার্থীকে কুপিয়ে হত্যা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:১৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • / ১০৪৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়ায় পূর্ব শক্রতার জেরে মো. জোবায়ের হোসেন (৪৫) নামের এক মেম্বার প্রার্থীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

শুক্রবার (৭ মে) বেলা ১১টায় উপজেলার সোনাদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন চরচেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জোবায়ের উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত তাহের মিয়ার ছেলে। তিনি স্থগিতকৃত সোনাদিয়া ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন।

[irp]

আহতরা হলেন, নিহতের ছেলে জীবন (২২), মেহেদী (২৫), রাজু (৩৫)। আহতের মধ্যে রাজুর অবস্থা আশঙ্কাজনক।

নিহতের ছেলে জীবন অভিযোগ করে বলেন, সোনাদিয়া ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার ও বর্তমান চেয়ারম্যান মো. নুরুল ইসলামের শালা সন্ত্রাসী আবদুল বাতেন ও তার সহযোগী সুজন, ফকির, জামাল, শাহেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী চরচেঙ্গা বাজারে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে হত্যা করে।

পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ট্যাগস :

নোয়াখালী পূর্ব শক্রতার জেরে মেম্বার প্রার্থীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৩:১৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১