ভেদরগঞ্জে কর্মহীনদের মাঝে এমপির ঈদ সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৯:৪৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ১০৫৬ বার পড়া হয়েছে
এস এম স্বাধীন শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুরের ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট উপজেলায় বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর নির্দেশ করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিত তিন হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপলক্ষে নগদ অর্থ, খাদ্য সামগ্রী এবং শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে ।
শুক্রবার (৭ মে) সকালে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পারভীন হক সিকদার এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসিফ।
[irp]
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম রারি, পারভীন হক সিকদার এমপি এর এপি এস রকিবুল হাসান, রামভদ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব সিকদার,, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি সজল সিকদার প্রমুখ।
ত্রাণ সামগ্রীর মধ্যে নগদ ১০০০ টাকা, (তিন কেজি ভাতের চাল, ১ কেজি পোলাও চাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট গুঁড়োদুধ, একটা লাইফবয় সাবান ও লবণ ১ কেজি এবং শাড়ি লুঙ্গি ও জায়নামাজ) বিতরণ করেন।




















