ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

ভোলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের গাড়ি ভাঙচুর

News Editor
  • আপডেট সময় : ১০:১৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
  • / ১০৬০ বার পড়া হয়েছে

নিলয় বিশ্বাস,তজুমদ্দিন প্রতিনিধি: ভোলা  আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের গাড়ি ভাঙচুর।   ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক দেওয়ানের গাড়ী ভাংচুর করার প্রতিবাদে অর্ধবেলা হরতাল, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার মুচিবাড়ী কোনা এলাকায় দলীয় কর্মিরা এসব কর্মসুচি পালন করেন।

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, রবিবার রাতে উপজেলা সেচ্ছাসেবকলীগের ৩ কর্মিকে পূর্ব ঘটনার রেশ ধরে শম্ভুপুরের বেপারী কান্দি এলাকায় মারপিট করা হলে এ্যাম্বুলেন্স যোগে এনে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন অন্য রোগী দেখতে এসে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান হাসপাতালে অবস্থান করছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে সেচ্ছাসেবকলীগের কর্মিরা তার ব্যক্তিগত মাইক্রোবাসটি ভাংচুর করে।

ফজলুল হক দেওয়ান বলেন, পূর্ব ঘটনা সম্পর্কে কিছু জানা নেই। হাসপাতাল থেকে বের হয়ে দেখি, আমার ব্যক্তিগত গাড়ীটি ভাংচুর করা হয়েছে।

ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, যারা বিশৃঙ্খলা করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।

তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে, অবরোধ তুলে নেয়া হয়েছে। গাড়ি ভাংচুরের ঘটনায় শাহাবুদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে।

ট্যাগস :

ভোলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের গাড়ি ভাঙচুর

আপডেট সময় : ১০:১৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১