মাটিরাঙ্গায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ
- আপডেট সময় : ০৪:৪০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ১০৪৪ বার পড়া হয়েছে
মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়িঃকরোনায় অসহায় কৃষকের পাকা ধান কেটে দিয়েছে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ শুক্রবার (৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আমতলী ইউনিয়নের রামশিড়ার কৃষক মোশারফ হোসেনের জমির ধান কেটে দেন তারা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তসলিম উদ্দনি রুবেল এবং সাধারণ সম্পাদক মোঃ আবু তালেবের নেতৃত্বে ২০জন নেতা-কর্মী ধান কাটায় অংশ নিয়ে ২বিঘা জমির পাকা ধান কেটে দেন।
[irp]
কৃষক মোশারফ হোসেন জানান, প্রায় সাপ্তাহ খানেক পূর্বেই তার জমির ধান কাটার উপযোগী হয় কিন্তুু অর্থসংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। ছাত্রলীগের নেতাকর্মীরা বিষয়টি অবগত হয়ে নিজ উদ্যোগে আমার ধান কেটে দিয়েছেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব জানান, অর্থ সঙ্কটের কারণে কৃষক মোশারফ হোসেন জমির পাকা ধান কাটতে না পেরে বিপাকে পড়ে যান। খবর পেয়ে আমরা এই অসহায় কৃষকের ধান কেটে দিয়েছি। ছাত্রলীগের এমন মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে।
বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সব সময় মানুষের কল্যাণে কাজ করেছে উল্লেখ করে ছাত্রলীগের সভাপতি মোঃ তসলিম উদ্দনি রুবেল বলেন, ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবো।


























