ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পুকুর খনন কাজের উদ্বোধন

News Editor
  • আপডেট সময় : ০১:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পুকুর খনন কাজের উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে মৎস্য বিভাগের পুনঃ পুকুর খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ই ফেব্রুয়ারী) দুপুরে, রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে মৎস্য অধিদপ্তরাধীন জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে সাতবোন বুড়িদহ বিল ও কালুয়া মাদরাসা পুকুর পুনঃখনন কাজের উদ্বোধন করেন, সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম -২ আসন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়, রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল আলম, উপ-সহ প্রকৌশলী রাজু আহমেদ, প্রেস সেক্রেটারী রাশিদুল ইসলাম, ইউনাইটেড প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন লিটন, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু প্রমূখ। পুকুর খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে-এমপি পনির উদ্দিন আহমেদ বলেন, আমরা মাছে-ভাতে বাঙালি-এই ঐতিহ্য ধরে রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া কুড়িগ্রামে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বিশেষ গুরুত্বারোপ করেছেন।

ট্যাগস :

মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পুকুর খনন কাজের উদ্বোধন

আপডেট সময় : ০১:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১