ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

শহীদদের মাগফিরাত কামনায় শহীদ মিনারে কোরআন খতম

News Editor
  • আপডেট সময় : ০৫:৩৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৫১ বার পড়া হয়েছে

শহীদদের মাগফিরাত কামনায় শহীদ মিনারে কোরআন খতম

আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামে মাটিতে কলাগাছ পুঁতে তৈরি করা হয় শহীদ মিনার। সেখানে রাত ১২টা ১মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় যুবকরা। পরে রোববার ফজর নামাজ শেষে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থীরা সেখানে কোরআন খতম করেন।

ওই মাদরাসার শিক্ষক হাফেজ মো. ফুয়াদ হোসেন মাদ্রাসার ৩৫জন শিক্ষার্থী নিয়ে সেখানে হাজির হন। তারা সবাই জুতা খুলে প্রবেশ করে গোল হয়ে দাঁড়িয়ে যান শহীদ মিনারের ৩ দিকে। ৩০ পারা কোরআন ভাগ করে ৩০ জনের হাতে দেয়া হয়। ৩০মিনিটের মধ্যে তাদের পুরো কোরআন পড়া শেষ হয়।

এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা ওই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পরে আয়োজক সংগঠনটির সভাপতি, সম্পাদক, স্থানীয় ইউপি সদস্যসহ যুবকরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

ট্যাগস :

শহীদদের মাগফিরাত কামনায় শহীদ মিনারে কোরআন খতম

আপডেট সময় : ০৫:৩৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১