ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

আনোয়ারায় আশরাফ হত্যার খুনিরা ধরাছোঁয়ার বাইরে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল 

News Editor
  • আপডেট সময় : ০৪:৪৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৫৪ বার পড়া হয়েছে

আনোয়ারায় আশরাফ হত্যার খুনিরা ধরাছোঁয়ার বাইরে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী আশরাফ উদ্দিন (১৮) হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মোমবাতি প্রজ্বলন ও মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে তার সহপাঠিরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা৭টায় উপজেলার সদর শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন ও মশাল মিছিল অনুষ্ঠিত হয় ।

মোমবাতি প্রজ্বলনের নেতৃত্বে দেন আনোয়ারা ছাত্র সমাজের আহ্বায়ক রফিক ও আসিফুজ্জামান ।

এই সময় তাঁরা বলেন, খুনের ৫ দিন পেরিয়ে গেলেও খুনি নয়ন সরকার সহ অভিযুক্ত কাউকে প্রশাসন কেন এখন ও তাদের আইনের আওতায় আনতে পারেনি ।দেশে কি আইন নাই । একজন কলেজ ছাত্র খুন হলো সবার সামনে সাক্ষী প্রমাণ সব থাকা সত্ত্বেও কেন প্রশাসন চুপ । আগামী ২৪ ঘন্টা অপেক্ষা করবো । তাতে যদি আমাদের ভাইয়ের খুনিদের গ্রেফতার করা না হয় । লাগাতা আন্দোলন চলবে । আমাদের কাছে তথ্য আছে খুনিদের রাজনৈতিক ভাবে শেল্টার দেওয়া হচ্ছে।

এই সময় ক্ষোভ প্রকাশ করে আরো বলেন,

স্বাধীনদেশে একজন ছাত্রলীগ কর্মী প্রকাশ্য খুন হলো, আইনের শাসন না থাকায় খুনিরা প্রকাশ্যে ঘোরা ফেরা করছে কোন ব্যবস্থা নেই ।

উল্লেখ্য গত ১৯ ফেব্রুয়ারী শুক্রবার রাতে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী আশরাফ উদ্দিন খুন হন।

নিহত আশরাফ উদ্দীন নোয়াখালী জেলার মাইজদী এলাকার মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। তিনি দিলোয়ারা জাহান কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী । পরের দিন শনিবার আশরাফের বাবা মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক নয়ন সরকারসহ ৫ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন। কিন্তু হত্যাকাণ্ডের ৫দিন পার হলেও পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করতে না পারায় এলাকায় সাধারণ মানুষ ও সহপাঠিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

ট্যাগস :

আনোয়ারায় আশরাফ হত্যার খুনিরা ধরাছোঁয়ার বাইরে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল 

আপডেট সময় : ০৪:৪৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১