ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

পঞ্চগড়ে ২য় বারের মতো রেড কোরাল কুকরি উদ্ধার।

News Editor
  • আপডেট সময় : ০৫:০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৫০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে ২য় বারের মতো রেড কোরাল কুকরি উদ্ধার।

দেলোয়ার হোসাইন নয়ন, স্টাফ রিপোর্টার :
পঞ্চগড়: পঞ্চগড়ে নতুন প্রজাতির একটি “রেড কোরাল কুকরি” সাপ উদ্ধারের ১৮ দিন পর আবারো আরেকটি রেড কোরাল কুকরি (Red Coral Kukti) সাপ উদ্ধার করা হয়েছে। তবে প্রথমবার জীবিত উদ্ধার করা হলেও স্থানীয়দের আঘাতে এবার মৃত অবস্থায় পাওয়া গেছে সাপটি।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ২য় বারের মত পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট টুনিরহাট এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।

জানা যায়, দুপুরে চাকলাহাটে বাড়ির পাশে বাঁশবাগানের মাটি কাঁটতে যায় আশরাফুল ইসলাম নামে এক যুবক। মাটি কাঁটার ফাঁকে সাপটি বের হলে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে সাপটিকে আঘাত করে। এতে করে সাপটি অসুস্থ্য হয়ে যায়। পরে আবু তাহের নামে একজন খবর পেয়ে ছুটে গিয়ে বিষয়টি বন্যপ্রাণী ফটোগ্রাফার ফিরোজ আল সাবাহকে জানায়।

ফটোগ্রাফার ফিরোজ আল সাবাহ বলেন, বিকেল ৪টার সময় ঘটনাস্থলে গিয়ে দেখি এটি রেড কোরাল কুকরি (Red Coral Kukti) সাপ। তবে আমি যাওয়ার আগেই স্থানীয়দের আঘাতে সাপটি মারা যায়। পরে মৃত সাপটিকে উদ্ধার করে নিজের কাছে রেখে ঢাকায় অবস্থানরত বন বিভাগের কনক রায় ও আব্দুল্লাহ্ সাদিকের সাথে যোগাযোগ করি। উনারা এসে বা বন বিভাগ কর্মীরা আমার সাথে যোগাযোগ করলে আমি সাপটিকে তাদের কাছে হস্তান্তর করবো।

এদিকে, গত ৭ ফেব্রুয়ারি পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজার এলাকায় মাটি কাটার সময় দেশে প্রথমবারের মতো জীবিত নতুন প্রজাতির এই সাপ উদ্ধার করা হয়।

ট্যাগস :

পঞ্চগড়ে ২য় বারের মতো রেড কোরাল কুকরি উদ্ধার।

আপডেট সময় : ০৫:০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১