ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

ভাটার মাটিতে নষ্ট হচ্ছে নতুন মহাসড়ক

News Editor
  • আপডেট সময় : ০৮:৩৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

ভাটার মাটিতে নষ্ট হচ্ছে নতুন মহাসড়ক

আবুল কালাম আজাদ, রাজবাড়ী

পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত সড়ক রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক। এই মহাসড়কের পাশে বৈধ-অবৈধ মিলিয়ে ১৫-১৬ টি ইটভাটা রয়েছে। এসব ইট তৈরির জন্য এসব ভাটায় কাঁচামাল হিসেবে ফসলি জমির মাটি দিনে ও রাতে ড্রাম ট্রাক দিয়ে এনে রাস্তার পাশে স্তুপ করে রাখা হয়। খোলা ট্রাকে মাটি বহনের কারণে সড়কের উপর মাটি পড়ে থাকায় বর্তমানে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে রাস্তা পিচ্ছিল হয়ে বড় ধরনের দুর্ঘটনার ঘটতে পারে। বিশেষ করে প্রধান সড়কের পাংশা, কালুখালি, বেলগাছি, গোয়ালন্দ সহ বেশ কয়েকটি এলাকায় রাস্তার ওপর পড়ে থাকা ইটভাটার মাটির পরিমাণ সবচেয়ে বেশী। শুধু প্রধান সড়কই নয় গ্রামে গঞ্জে বিভিন্ন পাঁকা সড়কেও একই অবস্থা।

বাসচালক জুলহাস মিয়া বলেন, বর্তমানে সড়কটিতে খুবই সাবধানতার সাথে গাড়ি চালাতে হয়। বিশেষ করে সকালে কুয়াশার কারণে সকাল ও গভীর রাতে অনেক জায়গায় রাস্তা পিচ্ছিল থাকে। একটু অসতর্ক হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সিএনজিচালক সুরুজ বলেন, পাংশা ও কালুখালির অংশে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। রাস্তায় মাটি পড়ে থাকার কারণে এখানে বড় গাড়ি চলাচলে ধুলার কারণে কিছু দেখা যায় না।

রাজবাড়ী সওজের বিভাগীয় প্রকৌশলী বলেন, রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের কাজ প্রায় শেষের পথে। জেলার মহাসড়কের পাশে ইটভাটা থাকার কারণে ভাটার মাটিতে সড়কটি আবার নষ্ট হচ্ছে। এতে জনসাধারণ ও গাড়িচালকেরা উভয়েই সমস্যার সম্মুখীন হচ্ছে।

ট্যাগস :

ভাটার মাটিতে নষ্ট হচ্ছে নতুন মহাসড়ক

আপডেট সময় : ০৮:৩৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১