ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

মাদক সেবী অথবা কারবারীর পক্ষে কোনো আইনজীবীগণ দাঁড়াবেন না-দিনাজপুর আইনজীবী সমিতি 

News Editor
  • আপডেট সময় : ০৪:৪০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮৪ বার পড়া হয়েছে

মাদক সেবী অথবা কারবারীর পক্ষে কোনো আইনজীবীগণ দাঁড়াবেন না-দিনাজপুর আইনজীবী সমিতি

চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুর জেলা প্রতিনিধি জামিন হলেই টাকা পাবো- আইনজীবীদের এ অবস্থান থেকে সরে আসতে হবে। মাদক সেবী অথবা মাদক কারবারীর পক্ষে কোনো আইনজীবীগণ দাঁড়াবেন না। কেননা, মাদকের ভয়াবহতা সম্পর্কে নতুন করে বলবার বা বুঝাবার কিছু নেই। মাদক গ্রহণ করে একজন মাদক সেবী মানুষ থেকে পশুতে রূপান্তরিক হয়। তার মধ্যে মনুষত্বের কোন জ্ঞান বিবেক কিছুই থাকে না। এমতাবস্থায় এমন কোন কাজ নাই বা এমন কোন অন্যায় নেই যা তার দ্বারা করা সম্ভব নয়। তাই আমাদের সকলের উচিৎ অন্তত কোর্ট অঙ্গণকে মাদক মুক্ত করার ব্যাপারে সকলকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে।

সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার- দিনাজপুরের মোট মামলার শতকরা ৭৫ ভাগ মামলাই মাদকের মামলা। এখানে চুরি- ডাকাতি- ছিনতাই কম হলেও মাদক সব কিছুকে ছাপিয়ে চলে গেছে। এ ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব দুষ্টের দমন শীষ্টের পালন। আমাদের সবাইকে মিলে রাষ্ট্রের এ দায়িত্ব পালনে সহযোগিতা করতে হবে। সম্প্রতি দিনাজপুর আইনজীবী সমিতি প্রাঙ্গণে আমরা কজন আইনজীবী সঞ্চয় সমিতি কর্তৃক আয়োজিত ‘মাদক মুক্ত সমাজ গঠনঃ বিচারক ও আইনজীবীদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত নারী আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জাকিয়া তাবাস্সুম জুঁই।

মুখ্য আলোচক ও বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুল আজিজ ভূঞা। দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক এ্যাড. মোঃ মাজহারুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং আমরা কজন আইনজীবী সঞ্চয় সমিতির ব্যবস্থাপনা পরিচালক ও দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ সাইফুল ইসলাম এ্যাডভোকেটের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) মোঃ আনোয়ারুল হক, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আয়েজ উদ্দীন, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল লতিফ মিয়া, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল হালিম, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. হামিদুল ইসলাম, জিপি এ্যাড. নুরুল ইসলাম (৩), পিপি এ্যাড. রবিউল ইসলাম রবি, স্পেশাল পিপি (নাঃশিঃ) এ্যাড. তৈয়বা বেগম, স্পেশাল পিপি এ্যাড. শামসুর রহমান পারভেজ প্রমুখ।

আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ছাড়াও মনোমুগ্ধকর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি এ্যাড. জাকিয়া তাবাস্সুম জুঁই, আমরা কজন আইনজীবী সঞ্চয় সমিতির ব্যবস্থাপনা পরিচালক ও দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ সাইফুল ইসলাম এ্যাডভোকেট, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) মোঃ আনোয়ারুল হক নিজ কণ্ঠে সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। আইনজীবী অঙ্গণে এমন প্রাণবন্ত অনুষ্ঠান আগে কখনো হয়নি বলে আইনজীবীগণ জানান।

ট্যাগস :

আপডেট সময় : ০৪:৪০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১