ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

লকডাউনে থানা চত্বরে প্যান্ডেল টাঙিয়ে ‘ঈদ-প্রীতিভোজ’

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:১৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের নির্দেশনা অমান্য করে থানা চত্বরেই প্যান্ডেল টাঙিয়ে ‘ঈদ-প্রীতিভোজের’ আয়োজন করেছেন ওসি। এ প্রীতিভোজে অংশ নিয়েছেন ওই উপজেলার দেড় শতাধিক রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সুশীল ব্যক্তিত্ব।

বরগুনার তালতলী থানায় এ ঘটনা ঘটে। সরকারি নির্দেশনা অমান্য করে জনসমাগমের আয়োজন করায় উপজেলা জুড়ে সমালোচিত হচ্ছেন ওসি কামরুজ্জামান মিয়া।

সরেজমিনে দেখা গেছে, ‘ঈদ-প্রীতিভোজে’ দেড় শতাধিক লোক অংশ নিলেও সেখানে ছিল না হ্যান্ডরাব বা হেক্সিসল। অনেকেই মাস্ক পরেননি, মানেননি স্বাস্থ্যবিধি! এতে তালতলীর সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলছে- পুলিশের দায়িত্ব নাগরিকদের সচেতন করা। এখানে পুলিশই স্বাস্থ্যবিধি উপেক্ষা করছে, তাহলে জনগণকে সচেতন করবে কে?

[irp]

বরগুনার তালতলী থানা চত্বরে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলছে ঈদ-প্রীতিভোজ

বরগুনার তালতলী থানা চত্বরে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলছে ঈদ-প্রীতিভো

তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি মো. নাসির উদ্দিন বলেন, আমন্ত্রিত অতিথিদের মধ্য উপজেলা চেয়াারম্যানসহ ছয়টি ইউনিয়নের চেয়াারম্যান, শিক্ষক, ব্যবসায়ীরা ছিলেন। থানার প্রীতিভোজে আমাকেও দাওয়াত দেয়া হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ও স্বাস্থ্যঝুঁকি থাকায় আমি যাইনি।

তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, থানায় কর্মরত পুলিশ সদস্যদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। কয়েকজন চেয়ারম্যান ছাড়া বাইরের কেউ উপস্থিত ছিলেন না।

বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, এ ধরনের সামাজিক আয়োজনের ওপর সরকারের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তালতলী থানার দায়িত্বশীল ব্যক্তিদের প্রীতিভোজ আয়োজন করা ঠিক হয়নি। আমি খোঁজ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাচ্ছি।

ট্যাগস :

লকডাউনে থানা চত্বরে প্যান্ডেল টাঙিয়ে ‘ঈদ-প্রীতিভোজ’

আপডেট সময় : ১০:১৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১