ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

এইচএসসি ও সমমান পরীক্ষা ‘গ্রেড মূল্যায়ন’, চলতি সপ্তাহে কমিটি

News Editor
  • আপডেট সময় : ১১:০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
  • / ১০৯৯ বার পড়া হয়েছে

এইচএসসি ও সমমান পরীক্ষা মূল্যায়নে চলতি সপ্তাহে কমিটি গঠন করা হবে। এ কমিটির সদস্যরা অটোপাস পাওয়া শিক্ষার্থীদের গ্রেডিং পদ্ধতি নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করবেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ মূল্যায়ন কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে আট সদস্য থাকবেন। তবে এখনো বৈঠকের দিনক্ষণ ঠিক করা হয়নি।

এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান বলেন, কীভাবে কোন কৌশলে ফল চূড়ান্ত করা হবে তা নিয়ে চলতি সপ্তাহে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে। চলতি সপ্তাহেই বৈঠকে বসতে পারব বলে আশা করছি। সরকার অত্যন্ত ইতিবাচকভাবে কাজ করছে।

জানা গেছে, শিক্ষার্থীদের আগের দুই পাবলিক পরীক্ষার নম্বর মূল্যায়ন করে গ্রেড নির্ণয় ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে এ কমিটি গঠন করা হচ্ছে। এ কমিটির পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এমপিওভুক্ত কলেজে ২৮ বছর ধরে বেতন পান না ৫ হাজারের বেশি শিক্ষক

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এইচএসসি পরীক্ষা না হওয়ায় একজন শিক্ষার্থীকে মূল্যায়নের ফাইনাল ধাপ হবে বিশ্ববিদ্যালয় ভর্তি। এক্ষেত্রেও পরামর্শক কমিটির সিদ্ধান্ত গুরুত্ব পাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আট সদস্যের এ কমিটিতে ঢাকা বোর্ডের চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের প্রতিনিধি এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সদস্য হিসেবে থাকবেন।

এর আগে ৭ অক্টোবর শিক্ষামন্ত্রী দীপু মনি করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার উচ্চমাধ্যমিক তথা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করার ঘোষণা দেন। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করেই এইচএসসির ফলাফল নির্ধারণের কথা জানান তিনি।

এইচএসসি ও সমমান পরীক্ষা ‘গ্রেড মূল্যায়ন’, চলতি সপ্তাহে কমিটি

আপডেট সময় : ১১:০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০