ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

খালাতো বোন অন্তঃসত্ত্বা, পালালো ধর্ষক তিন ভাই

News Editor
  • আপডেট সময় : ১১:২০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

পাঁচ মাস ধরে তিন খালাতো ভাই মিলে ধর্ষণ করছিল ১২ বছরের এক কিশোরীকে। পরে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে গেলে তিনজনই পালিয়ে যায়। ভারতের গুজরাটের নওসারী জেলায় এ ঘটনা ঘটেছে। সম্প্রতি কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখনই এই ধর্ষণের ঘটনা সামনে আসে।

জানা গেছে, কিশোরীর বাবা দিনমজুর। পাঁচ মাস আগে কাজিনদের একজন প্রথম ওই নাবালিকাকে ধর্ষণ করে। এরপর সে আরো দুই ভাইকে ঘটনার কথা জানালে, তারাও ভয় দেখিয়ে ধর্ষণ করে।

কিশোরী যেন মুখ বন্ধ রাখে সেজন্য হুমকিও দেয় অভিযুক্তরা। এরপর গত পাঁচ মাস ধরে নানা সময়ে একাধিকবার ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। বাড়িতে অভিভাবকরা কেউ না থাকলে, সেই সুযোগে যৌন নিগ্রহ করত কাজিনরা।

কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের সবার বয়স ১৮ বছরের নীচে। দিন কয়েক আগে মেয়েটির পেটে ব্যথা শুরু হলে, মা তাকে নিয়ে হাসপাতালে যান।

পরীক্ষা করার পর চিকিৎসকরা জানান, কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা। চিকিত্‍সার জন্য বুধবার রাতে অন্তঃসত্ত্বা নাবালিকাকে অন্য হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে নির্যাতিতার বয়ান নিয়েছে পুলিশ। মেয়েটির মা-বাবার সঙ্গে কথা বলেছে।

পুলিশ আরো জানায়, কিশোরীর সম্পর্কিত ভাই তিন অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে তারা গা ঢাকা দিয়ে আছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। অভিযুক্তরা নাবালক হওয়ায় পকসো আইনে অভিযোগ দায়ের হয়েছে।

খালাতো বোন অন্তঃসত্ত্বা, পালালো ধর্ষক তিন ভাই

আপডেট সময় : ১১:২০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০