শিরোনাম:
পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
News Editor
- আপডেট সময় : ১১:১৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১০৯১ বার পড়া হয়েছে
দেলোয়ার হোসাইন নয়ন পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলায় সাইকেলে করে বাজারে যাওয়ার সময় ট্রাক্টরের ধাক্কায় রফিজ উদ্দীন (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।রোববার (১১ অক্টোবর) রাতে সদর উপজেলার কাজিপাড়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত রফিজ উদ্দীন নামে ওই বৃদ্ধ সুরিভিটা গ্রামের মৃত খসির উদ্দীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রফিজ উদ্দীন সাইকেলে করে ডাঙ্গুয়া মার্কেটে যাচ্ছিলেন। এসময় কাজিপাড়া নামক স্থানে গেলে পিছন দিক থেকে একটি ট্রাক্টর এসে তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মৃত্যুবরণ করেন।পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম জানান, দুর্ঘটনার পর ট্রাক্টরটিকে আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আক্কাছ আহম্মদ ট্রাক্টরের ধাক্কায় ওই বৃদ্ধের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


























