ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডে বসত ঘর পুড়ে ছাই ভাঙ্গায় ইফতার তৈরি করা হলো না মোসলেম শেখ পরিবারের

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:২৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

বাড়ির সবাই রোজা রেখেছিল। পরিবারের সদস্যদের জন্য চলছিল ইফতার তৈরির আয়োজন। কিন্তু বিধিবাম? কেউ জানতেন না ইফতার তৈরির চুলোর আগুনে ভস্মীভূত হবে মোসলেম শেখের পরিবারের সপ্ন!

ফরিদপুরের ভাঙ্গায় ইফতার তৈরি করতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ বুধবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার সময় উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামে মোসলেম শেখের বাড়িতে ইফতার তৈরি করতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ভস্মীভূত হয়ে গেছে মোসলেম শেখের দুই ছেলের দুইটি বসত ঘর।

খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, ইফতারী তৈরি করতে গিয়ে অসাধানতার কারনে রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তেই মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে। আগুনে বিভিন্ন ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরো চার পাঁটটি ঘর।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার বলেন, খবর পেয়ে তাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইফতারী তৈরি করতে গিয়ে মহিলাদের অসাবধানতার কারনে আগুনের সূত্রপাত ঘটেছে বলে নিশ্চিত করেন তারা।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন রুবেল বলেন, আমি আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাকে তিনি বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

ট্যাগস :

অগ্নিকাণ্ডে বসত ঘর পুড়ে ছাই ভাঙ্গায় ইফতার তৈরি করা হলো না মোসলেম শেখ পরিবারের

আপডেট সময় : ১০:২৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩