ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

অবরোধে চৌদ্দগ্রামের অধিকাংশ সরকারী কর্মকর্তা অনুপস্থিত

Astha DESK
  • আপডেট সময় : ০২:১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • / ১০৮৮ বার পড়া হয়েছে

অবরোধে চৌদ্দগ্রামের অধিকাংশ সরকারী কর্মকর্তা অনুপস্থিত

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফায় ডাকা দুই দিনের অবরোধের প্রথম দিনে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের অধিকাংশ কর্মকর্তা ছিলেন অনুপস্থিত। নিজ কর্মস্থলে বা কর্ম এলাকায় রাত্রিযাপনের নিয়ম থাকলেও অনেকেই তা মানেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝুঁকি নিয়ে হাতে গোনা কয়েকজন এলেও বেশির ভাগ কর্মকর্তা জেলা শহরে কাজের অজুহাত দেখিয়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এতে দূরদূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা পড়েন ভোগান্তিতে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সেবা নিতে না পেরে অনেকেই হতাশ হয়ে ফিরে যান।

একাধিক সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল থেকে অনেক কর্মকর্তা নিজ কার্যালয়ে উপস্থিত হননি। অনেকেই উপজেলা পরিষদের ভেতরে সরকারি বাসভবনে থাকেন। তাঁদের মধ্যেও কেউ কেউ যথাসময়ে অফিসে উপস্থিত হতে পারেননি। এদিন দুপুর ১২টার মধ্যেও নিজ কার্যালয়ে উপস্থিত হতে পারেননি
যুব উন্নয়ন কর্মকর্তা কামাল উদ্দিন ভূঁইয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাকিনা বেগম, নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম, পল্লি উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান মজুমদার,
সমাজসেবা কর্মকর্তা সাহিদুর রহমান, তথ্য কর্মকর্তা ফাতেমা আক্তার, সমবায় কর্মকর্তা ভূঁইয়া মোহাম্মদ শাহীনুর রহমান, যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার অপূর্ব সাহা, বিএডিসির উপসহকারী প্রকৌশলী।

দুপুর ১২টার দিকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, আমি অফিসের কাজে জেলাতে অবস্থান করছি। বিকেলে অফিসে আসবো।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম বিষয়ে মিনহাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে মোবাইল ফোনের সংযোগ কেটে দেন।

সমাজসেবা কর্মকর্তা সাহিদুর রহমানকেও তাঁর কার্যালয়ে পাওয়া যায়নি। কার্যালয়ের অন্য কর্মকর্তারা বলেন, তিনি আসেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, আমি সকাল থেকে বিজিবি সদস্যদের নিয়ে মহাসড়কে ব্যস্ত ছিলাম। কর্মকর্তাদের সবার বাড়ি জেলা শহরের ভেতরে। তাঁরা কেন আসেননি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

অবরোধে চৌদ্দগ্রামের অধিকাংশ সরকারী কর্মকর্তা অনুপস্থিত

আপডেট সময় : ০২:১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩