ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

আইসিসি’র চেয়ারম্যান পদের লড়াই থেকে সরে দাঁড়ালেন গ্রেভস

News Editor
  • আপডেট সময় : ০৬:৪৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • / ১১১৫ বার পড়া হয়েছে

আইসিসির সভাপতি নির্বাচন থেকে সরে গেলেন ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাবেক সভাপতি কলিন গ্রেভস। সভাপতি নির্বাচনের দৌড়ে এগিয়ে থাকলেও হঠাৎই এই সিদ্ধান্ত নেন তিনি। পর্যাপ্ত সমর্থন না পাওয়ার কারণেই সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।

চলতি বছরের জুলাইয়ে শশাঙ্ক মনোহরের পদত্যাগের পর আইসিসির সভাপতির চেয়ারের দৌড়ে ছিলেন ৭২ বছর বয়সী গ্রেভস। তাঁর একমাত্র প্রতিপক্ষ ছিল বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তবে সভাপতি নির্বাচনের পথে এগিয়ে থাকলেও এই দু’জনের কেউই নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হবার পক্ষে ছিলেন না। বাছাইয়ের মাধ্যমে বিশ্ব ক্রিকেটের শীর্ষ পদে বসতে যাওয়ার পক্ষে ছিলেন তারা।

আইসিসি’র চেয়ারম্যান পদের লড়াইয়ে নেই সৌরভ গাঙ্গুলি

এর আগে চলতি বছরের জুলাইয়ে আইসিসির সভাপতির পদ থেকে অব্যাহতি নেন সাবেক সভাপতি শশাঙ্ক মনোহর। অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করছেন সহ সভাপতি ইমরান খাজা।

এর আগে ২০১৬ সালে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ আসনটিতে বসেছিলেন শশাঙ্ক মনোহর। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়ে তিনি সংস্থাটির ব্যবস্থাপনা কাঠামো এবং অর্থনৈতিক মডেলে যুগান্তকারী পরিবর্তন আনেন।

দুই বছরের মেয়াদ শেষ হবার পর ২০১৮ সালে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি।

আইসিসি’র চেয়ারম্যান পদের লড়াই থেকে সরে দাঁড়ালেন গ্রেভস

আপডেট সময় : ০৬:৪৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০