ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের শান্তি সমাবেশ সফলে ৫৬ নং ওয়ার্ডের বিশাল মিছিল

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৪:২৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • / ১০৪৩ বার পড়া হয়েছে

 জিয়া হাসান আকাশ, ঢাকা দক্ষিন প্রতিনিধি: আজ ১১ই মার্চ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ আয়োজিত, শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে রাজধানীর কামরাঙ্গীরচর ৫৬নং ওয়ার্ড এর কাউন্সিলর মোহাম্মদ হোসেন এর নেতৃতে এক বিশাল মিছিল রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শান্তি সমাবেশে যোগদান করে। বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ। সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড ও থানা আওয়ামীলীগের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দেন।সমাবেশ সফল করার জন্য সকাল থেকেই রাজধানীর কামরাঙ্গীরচর ৫৬ নং ওয়ার্ড এর নেতা কর্মীরা নিজ নিজ অবস্থান থেকে একত্রিত হয়ে বিশাল মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউএর উদ্দেশে যাত্রা শুরু করেন। এই সময় শান্তি সমাবেশে নির্বাচন ইস্যুতে কথা বলেন আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি সহ অন্যান্য নেতা কর্মীরা, আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন কোনো অবস্থাতেই দেশে তত্ত্বাবধায়ক সরকার আসার প্রশ্নই ওঠে না, এ সময় আওয়ামীলীগকে গণ আন্দোলনের ভয় না দেখিয়ে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস :

আওয়ামী লীগের শান্তি সমাবেশ সফলে ৫৬ নং ওয়ার্ডের বিশাল মিছিল

আপডেট সময় : ০৪:২৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩