ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী যাঁরা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৩:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
  • / ১০৫৪ বার পড়া হয়েছে

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। দেশের মানুষের দৃষ্টি আজ থাকবে সোহরাওয়ার্দীর দিকে। এবার ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়া সংক্রান্ত ঘোষণা দেবে দলটি।সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করবেন।

প্রথম অধিবেশন শেষে সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্বিতীয় অধিবেশন বসবে। এখানে সারা দেশ থেকে আসা সাত হাজার কাউন্সিলর অংশ নেবেন। এ অধিবেশনেই আগামী তিন বছরের জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন হবে। দলের সভাপতি হিসেবে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তবে দলের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসছে, নাকি এই পদে রেকর্ড গড়তে যাচ্ছেন বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের? আজ শনিবার দলটির ২২তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে ওবায়দুল কাদেরের পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। নির্বাচিত হলে টানা তিন মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার রেকর্ড গড়বেন তিনি। স্বাধীন বাংলাদেশে কোনো নেতাই টানা তিন মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারেননি।

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ কালের কণ্ঠকে বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। বৃহস্পতিবার রাতে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা হয়েছে। সেখানে পরিবর্তনের কোনো আভাস দেননি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ফলে ব্যক্তিগতভাবে আমি সাধারণ সম্পাদক পদে পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখছি না। ’

এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্তত এক ডজন নেতা সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী। বৃহস্পতিবার আওয়ামী লীগের সম্মেলনস্থল পরিদর্শনকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক প্রশ্নের উত্তরে বলেন, অন্তত ১০ জন নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী। চার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, হাছান মাহমুদ, দীপু মনি ও বাহাউদ্দিন নাছিমও এ পদে যেতে চান। তরুণ নেতাদের মধ্যে সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজমেরও এ পদে আগ্রহ রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যার পরিবারের কেউ এবারের কেন্দ্রীয় কমিটিতে আসবেন কি না সে বিষয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁর মনোভাবের কথা গতকাল পর্যন্তও জানাননি।

জানতে চাইলে কাজী জাফর উল্যাহ কালের কণ্ঠকে বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো কিছু নেত্রী (শেখ হাসিনা) আমাদের জানাননি। তবে তাঁদের দলের নেতৃত্বে আসাটা যেকোনো সময়ই হতে পারে। আগে থেকে নিশ্চিত করে কিছু বলা যায় না। ’

ট্যাগস :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী যাঁরা

আপডেট সময় : ০৩:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২