ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে ৩০০ আসনে ব্যালটে ভোট: ইসি

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০২:৪৪:০২ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • / ১০৬২ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে না। নির্বাচনে ৩০০ আসনেই ভোট হবে ব্যালটে।

সোমবার (৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় কমিশনের ১৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, রাজনৈতিক ঐক্যমত না হওয়ায় এবং প্রয়োজনীয় অর্থের সংস্থান না হওয়ায় ৩০০ আসনেই ব্যালট পেপারে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন কমিশন।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্য চার কমিশনারসহ ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

এ সময় আরও পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এ সব সিটি করপোরেশন হলো- গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হবে আগামী ২৫ মে, রাজশাহী ও সিলেটে ২১ জুন, খুলনা ও বরিশালে ১২ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

আগামী নির্বাচনে ৩০০ আসনে ব্যালটে ভোট: ইসি

আপডেট সময় : ০২:৪৪:০২ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩