ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আজ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৩৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ১১৮১ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রধান উপদেষ্টা কার্যালয়ের শাপলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত ১২ আগস্ট রংপুরে আবু সাঈদের বাড়িতে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

এছাড়া গত ৮ আগস্ট দেশে ফেরেন ড. মুহাম্মদ ইউনূস। সেদিন এয়ারপোর্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

ট্যাগস :

আজ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ১১:৩৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪