শিরোনাম:
আনভীরের হাইকোর্টে আগাম জামিন আবেদন
News Editor
- আপডেট সময় : ০৮:৩২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১০৫৪ বার পড়া হয়েছে
আনভীরের হাইকোর্টে আগাম জামিন আবেদন
মোসরাত জাহান মুনিয়া নামে এক তরুণীর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর আগাম জামিন চেয়ে আবেদন করেছেন হাইকোর্টে।
২৬ এপ্রিল রাতে ওই তরুণীর লাশ উদ্ধারের পর দায়ের হওয়া মামলায় আসামি করা হয় বাংলাদেশের শীর্ষস্থানীয় এই ব্যবসায়ী গোষ্ঠীর পরিচালককে। বসুন্ধরার এই কর্মকর্তা দেশের বাইরে চলে গেছেন বলে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়লেও আজ তিনি আগাম জামিন আবেদন করলেন।
[irp]
নিয়ম অনুযায়ী আগাম জামিন করতে হলে আসামিকে সশরীরে আদালতে হাজির হতে হয়। বৃহস্পতিবার বিচারপতি মামুনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
আস্থা/এস.এস
[irp]


























