ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:২৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
  • / ১০৪৪ বার পড়া হয়েছে

শেখ আবদুল্লাহ:আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রহস্যজনকভাবে মোঃ জামাল(২৮) নামে এক যুবককের মৃত্যু হয়েছে । শুক্রবার (১১ জুন) ভোরে উপজেলার ৫নং বরুমচড়া ইউনিয়নের নলদিয়া গ্রামে বাঘমারার চরে (গুচ্ছি গ্রামে) চলমান নির্মাণাধীন প্রকল্পে এ ঘটনা ঘটে।

নিহত জামাল নলদিয়া গ্রামের ইউসুফ আলী বাড়ীর সোলাইমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দিবাগত রাতে আনুমানিক ১০ টার দিকে ঘর থেকে কোন একটা কাজের উদ্দেশ্যে বের হয় জামাল। রাতে ঘরে আসতে দেরি হওয়ায় খুঁজাখুঁজি শুরু করে তার পরিবার। পরবর্তীতে আজ ভোরে এলাকার কয়েকজন লোক নলদিয়ার চরে খালের পাশে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

[irp]

জানা যায়,নিহত জামালের এক মেয়ে এক ছেলে সন্তান রয়েছে।

ঘটনার সত্যতা জানতে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইসহাকের সাথে কথা হলে তিনি জানান,সকালে স্থানীয়দের সূত্রে জানতে পারি নলদিয়া বাঘমারার চরে সরকারি আশ্রয়ন কেন্দ্রে চলমান নির্মাণাধীন প্রকল্পে বৈদ্যুতিক খুঁটি তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই গ্রামের জামালের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর বলেন, আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া গ্রামে জামাল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে সরকারি আশ্রয়ন প্রকল্পের অংশ হিসেবে নলদিয়া বাঘমারার চরে চলমান নির্মাণাধীন প্রকল্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

[irp]

ট্যাগস :

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

আপডেট সময় : ১১:২৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১