ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

আনোয়ারা হাইলধর এলাকায় পুকুরে ভেসে উঠল শিশু ফারজানার নিথর দেহ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
  • / ১০৮১ বার পড়া হয়েছে

শেখ আবদুল্লাহ :আনোয়ারা প্রতিনিধি :

আনোয়ারা উপজেলার হাইলধর পীরখাই এলাকায় নিজ বাড়ির পুকুরে ডুবে ফারজানা মাহমুদ ওহী (০৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (৪ঠা এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরে পড়ে এই দূর্ঘটনা ঘটে।

জানা যায়, শিশু ফারজানা ১০নং হাইলধর ইউনিয়নের পীরখাই এলাকার প্রবাসী বখতিয়ার মাহমুদের বড় মেয়ে। সে আয়েশা হক তা’লীমুল কুরআন ইনস্টিটিউটের ২য় শ্রেণীর ছাত্রী।

চাচা সম্পর্কিত আরফাত নামের এক স্থানীয় জানায়, ছোট বাচ্চাদের সাথে খেলার চলে ফরজানা পুকুরে পড়ে গেলে তার সাথে থাকা বাচ্চারা এসে ঘরে খবর দেয়। তারপর ফারজানাকে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ উপজেলার আমরা মেডিকেল হাসপাতালে এবং পরবর্তীতে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আনোয়ারা হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাঃ বোরহান উদ্দীন বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে হাইলধর ইউনিয়ন থেকে এক শিশুকে আনা হয়েছে আমরা থাকে মৃত ঘোষণা করা হয়।

ট্যাগস :

আনোয়ারা হাইলধর এলাকায় পুকুরে ভেসে উঠল শিশু ফারজানার নিথর দেহ

আপডেট সময় : ০৫:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১