আনোয়ারায় বঙ্গোপসাগরে ভেসে আসল অজ্ঞাত এক যুবকের লাশ
- আপডেট সময় : ০২:৫৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ১০৩৩ বার পড়া হয়েছে
শেখ আবদুল্লাহ:আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বঙ্গোপসাগরের রায়পুর অংশে ভেসে আসছে অজ্ঞাত এক যুবকের মরদেহ। পরে ভেসে আসা অজ্ঞাত মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ৩নং রায়পুর ইউনিয়ন এর দক্ষিণ পরুয়া ছত্তার মাঝির ঘাটে অজ্ঞাত মরদেহটি ভাসতে দেখা যায়।
[irp]
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রায়পুর ইউনিয়নের বঙ্গোপসাগরে তীরবর্তী দক্ষিণ পরুয়া পাড়া মাঝির ঘাটের পশ্চিমে একটি অজ্ঞাত লাশ ভাসকে দেখা যায়।
লাশটির পরনে ছিল শুধু শর্টপেন্ট। লাশের আনুমানিক বয়স ৪০-৪৫ বছর। লাশটি কোথাকার কারো জানা নেই।
ধারণা করা হচ্ছে অন্য কোন জায়গা থেকে মেরে ফেলে দেওয়া হয়েছে এবং জোয়ারের পানিতে ভেসে মাঝি ঘাট এলাকায় উঠে আসলে ভাটা হলে মরদেহটি কুলে আটকা পড়ে।।
এবিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, রায়পুর এলাকায় বঙ্গপোসাগরে একটি লাশ ভেসে আসার খবর পাইছি। লাশটি উদ্ধার করতে আমাদের ফোর্স ঘটনাস্থলে যাচ্ছে।


























