ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪ Logo কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীনের ওপর হামলা

আন্দোলন না করে আপনারা ঘরে বসে সিরিয়াল দেখেন-সেতুমন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

আন্দোলন না করে আপনারা ঘরে বসে সিরিয়াল দেখেন-সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

আন্দোলন করে কোনো লাভ হবে না। আপনারা ঘরে বসে সিরিয়াল দেখেন। মেট্রো রেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল আরো কত কী। হায় রে জ্বালা, অন্তর্জ্বালা। বিএনপি নেতারা কাপুরুষ। এক কাপুরুষ নেতা দেশ থেকে পালিয়েছে। তারেক রহমান মুচলেকা দিয়ে পালিয়েছে। সে নাকি বাংলাদেশের নেতা। আন্দোলনের নেতা। এই লুটপাটকারীকে বাংলাদেশের মানুষ মানে? না মানে না।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, ঢাকা উত্তরের সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, আজকে কত লোক, লোকারণ্য। পথে পথে মানুষ আর মানুষ। কত যে মানুষ। এটা হয়ে গেছে মহাসমুদ্র। জনতার মহাসমুদ্রের গর্জনধ্বনি শুনতে পাচ্ছি। আজকের এই মহাসমুদ্র দেখলে তারা হারিয়ে যাবে। বিএনপি নেতারা কেবল বড় বড় কথা বলে। বাংলাদেশে গত ৪৮ বছরের সবচেয়ে বড় অর্জন একজন মানুষ তিনি হচ্ছেন শেখ হাসিনা। আমাদের অর্জন যদি কোনো মানুষকে বিবেচনা করি তিনিই আমাদের অর্জন। একটা সময় আসবে শেখ হাসিনা, শেখ রেহানা, আমি, আমরা কেউ থাকব না, কিন্তু অর্জনগুলো থেকে যাবে।

ট্যাগস :

আন্দোলন না করে আপনারা ঘরে বসে সিরিয়াল দেখেন-সেতুমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩