ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আপনি বাংলাদেশি নাগরিক, হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে-ফখরুল

Astha DESK
  • আপডেট সময় : ০৩:০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০০২ বার পড়া হয়েছে

আপনি বাংলাদেশি নাগরিক, হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে-ফখরুল

মাহমুদ আহসান হাবিব/ঠাকুরগাঁওঃ

আপনি সংখ্যালঘু নন, আপনি বাংলাদেশি নাগরিক, অধিকার আদায়ের জন্য আপনাদের নিজের পায়ের ওপর দাঁড়াতে হবে, আমার যে অধিকার আছে, ঠিক তেমনি আপনারও সমান অধিকার আছে, আমি আপনাদের এ কথা জোড় দিয়ে বলতে চাই-আপনারা নিজের অধিকারের জন্য নিজের পায়ের ওপর দাঁড়ান। কেউ এসে আপনাদের ওপর অন্যায়-অত্যাচার করবে এটার সাহস কেউ যেন না পায়।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নির্বাচনি সভায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

এসময় সংস্কার ও পরিবর্তন বাস্তবায়নের জন্য সকলকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘কে কে সংস্কার চায়, কে কে চায় না; যারা চায় তারা বলবে “হ্যাঁ”, আর যারা চায় না তারা ‘‘না’’ বলবে।

তিনি আরও বলেন, একটা জিনিস সব সময় মনে রাখবেন, বিএনপি, আমি মির্জা আলমগীর আপনাদের পাশে আছি সব সময়। অতীতে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আর এখানে আমার ভাইয়েরা আছে, তারা সবাই আপনাদের পাশে আছেন।

ট্যাগস :

আপনি বাংলাদেশি নাগরিক, হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে-ফখরুল

আপডেট সময় : ০৩:০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬