ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

আফগানিস্তানে তীব্র সংঘর্ষে নিহত ৬৫ তালেবান জঙ্গি

News Editor
  • আপডেট সময় : ১১:৫৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৬৭ বার পড়া হয়েছে

আফগানিস্তান নিরাপত্তা বাহিনী দেশের পূর্বাঞ্চলে এক তীব্র সংঘর্ষে ৬৫ জন তালেবান জঙ্গিকে হত্যা করেছে। কর্মকর্তারা বৃহস্পতিবার জানান, চলমান শান্তি আলোচনা সত্ত্বেও উভয় পক্ষের মধ্যে এ যুদ্ধ চলে। খবর এএফপি’র।

বুধবার গভীর রাতে তালেবানরা পাক্তিকা প্রদেশের ওয়াজি খোয়া জেলায় সেনা সদর দফতরে হামলা চালানোর পরে সর্বশেষ এই রক্তপাতের ঘটনা ঘটে। পাক্তিকার পুলিশ মুখপাত্র শাহ মোহাম্মদ আরিয়ান এএফপিকে বলেন, ‘এই লড়াই বেশ কয়েক ঘন্টা স্থায়ী হয় এবং আফগান বাহিনীর পাল্টা হামলায় বিপুল সংখ্যক তালেবান হতাহত হয়।’

আরও পড়ুন :ফরাসি ব্যঙ্গাত্মক সংবাদপত্র অফিসের কাছে ছুরি হামলা, আহত ৪

তিনি বলেন, ‘এ সংঘর্ষে ৬৫ জন তালেবান যোদ্ধা নিহত ৩৫ জন আহত হয়েছে। দুর্ভাগ্যক্রমে পুলিশ বাহিনীর ৩ সদস্য নিহত ও অপর ছয় সদস্য আহত হয়েছেন।’ পাক্তিকা প্রাদেশিক পরিষদের প্রধান বখতিয়ার গুল যাদরান এই তথ্য নিশ্চিত করেছেন। তালেবানরা তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।

তালেবানের পক্ষ থেকে দক্ষিণ আফগানিস্তানের উরুজগানে ২৮ জন আফগান আধাসামরিক পুলিশকে হত্যার ঘোষণার একদিন পর এই সহিংসতা ঘটেছে। তালেবান ও আফগানিস্তানের সরকারের আলোচকরা দোহায় শান্তি আলোচনায় বসার প্রেক্ষাপটে এ সহিংসতা ঘটে, ওই বৈঠকে তারা ১৯ বছরের যুদ্ধ অবসানের উপায় খোঁজার চেষ্টা চালান। 

ট্যাগস :

আফগানিস্তানে তীব্র সংঘর্ষে নিহত ৬৫ তালেবান জঙ্গি

আপডেট সময় : ১১:৫৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০