ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

আবারও অনলাইনে তৎপর হিযবুত তাহরীর

News Editor
  • আপডেট সময় : ১১:২৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
  • / ১০৯৯ বার পড়া হয়েছে

অনলাইনে সম্মেলন করার সময় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। শুক্রবার (১৬ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রাজধানীর নর্দ্দা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হিযবুত তাহরীরের সদস্য মো. সোহেল, নূর মোহাম্মদ, মো. ইব্রাহিম খলিল উল্লাহ, অর্নব হাসান ও সাইফুর রহমান ওরফে বাবরকে গ্রেপ্তার করা হয়।

করোনা অসুরকে বধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উগ্রবাদ প্রচার ও প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে গাবতলী থেকে আনসারউল্লাহ বাংলা টিমের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হিযবুত তাহরীরের সদস্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার নামে অনলাইনে প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য কার্যক্রম চালিয়ে আসছে।

এ ঘটনা ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) গ্রেপ্তারদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

আবারও অনলাইনে তৎপর হিযবুত তাহরীর

আপডেট সময় : ১১:২৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০