ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৩ Logo সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

আবারও ওয়াসার এমডি পদে দায়িত্ব পেলেন তাকসিম এ খান

News Editor
  • আপডেট সময় : ০৯:৪২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
  • / ১১৭৭ বার পড়া হয়েছে

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন প্রকৌশলী তাকসিম এ খান। আগামী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। ওয়াসা বোর্ডের সুপারিশের প্রেক্ষিতে ষষ্ঠ দফায় তার চাকরির মেয়াদ বাড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ অক্টোবর) গণমধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় সরকার অতিরিক্ত সচিব (পানি সরবরাহ) মোহাম্মদ ইবরাহিম।

তিনি বলেন, ১৯ সেপ্টেম্বর ঢাকা ওয়াসা বোর্ডের ৯৭তম সভা অনুষ্ঠিত হয়। সভায় ৯ জন সদস্যের মধ্যে ৬ জন চুক্তির মেয়াদ বাড়ানোর পক্ষে মতে দেয়। এ কারণে বোর্ড প্রকৌশলী তাকসিমের মেয়াদ বাড়ানোর পক্ষে স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠানো হয়।

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকুন : তথ্যমন্ত্রী

উল্লেখ্য, গত ২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথম নিয়োগ পান তাকসিম এ খান। এরপর চার দফায় তার পদে থাকার মেয়াদ বাড়ে। আগামী ১৪ অক্টোবর পঞ্চমবারের মতো তার পদে থাকার মেয়াদ শেষ হচ্ছে।

গত ১৭ সেপ্টেম্বর এক নোটিশে ১৯ সেপ্টেম্বর বিশেষ বোর্ড সভার (জুম মিটিং) আয়োজন করা হয়। সভার একমাত্র আলোচ্য বিষয় ছিল আরও তিন বছরের জন্য তাকসিম এ খানকে নিয়োগ দিতে মন্ত্রণালয়ে প্রস্তাব ও সুপারিশ পাঠানো।

আবারও ওয়াসার এমডি পদে দায়িত্ব পেলেন তাকসিম এ খান

আপডেট সময় : ০৯:৪২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০