ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ডোমের লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০২:০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৫০ বার পড়া হয়েছে

আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ডোমের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালীর বেগমগঞ্জের আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মর্গে কর্মরত এক ডোমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ডোমের নাম বেলাল হোসেন (৩৭)। সে নোয়াখালীর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী এলাকার ইসলাম হাজী বাড়ির আলিম উল্যার ছেলে।

শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নোয়াখালীর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী এলাকার ইসলাম হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রফিকুল বারী বলেন, নিহত বেলাল জননী হসপিটালে চিকিৎসা শেষে গত পরশু বাড়িতে আসে। শনিবার দিবাগত রাতে পরিবারের সদস্যদের অজান্তে বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, নিহত বেলাল আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মর্গে কর্মরত ডোম ছিল। এটা হত্যা না আত্মহত্যা এ বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছেনা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সুধারাম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে। তবে তিনি আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেননি।

ট্যাগস :

আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ডোমের লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩