ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না: মির্জা ফখরুল

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৪৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০০৫ বার পড়া হয়েছে

আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টারঃ

সময় নষ্ট না করে সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য, ফোকাস দেওয়া উচিত কীভাবে সামনের দিকে দেশকে এগিয়ে নিতে পারব, কীভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারব, দেশকে কীভাবে একটি সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করতে পারব। আমরা কখনো দুর্নীতি প্রশ্রয় দেইনি আর ভবিষ্যতেও দেব না।

আজ শনিবার (২৭ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

সাবেক উপদেষ্টাদের দুর্নীতি বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে তাকে প্রশ্ন করলে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এসব বিষয়ে সময় নষ্ট না করে দুর্নীতি যারা করবে, দুদক দুদকের মতো কাজ করবে। তবে আমরা কখনো দুর্নীতি প্রশ্রয় দেইনি আর ভবিষ্যতেও দেব না।

ট্যাগস :

আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৪:৪৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬