ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

আমিনবাজারে পেঁয়াজবোঝাই ট্রাক থেকে ৯০ লাখ টাকার হেরোইন উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৪৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
  • / ১০৭২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সাভারের আমিনবাজারে পেঁয়াজবোঝাই ট্রাক থেকে ৯০ লাখ টাকার হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে র‌্যাব-৪ এর একটি দল সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৮৮০ গ্রাম হেরোইন জব্দ করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। আটক দুই মাদক ব্যবসায়ী হলেন- মো. নবাব (২৮) ও মো. নাহিদ ইসলাম(২৯)।

শুক্রবার (২ এপ্রিল) দুপুরে র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাকে পেঁয়াজ পরিবহনের আড়ালে হেরোইন আনা নেওয়া করতেন। পরবর্তীতে এসব মাদক রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

আমিনবাজারে পেঁয়াজবোঝাই ট্রাক থেকে ৯০ লাখ টাকার হেরোইন উদ্ধার

আপডেট সময় : ০৯:৪৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১