ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চাঁদা না দেওয়ায় বাড়ি নির্মাণে বাধা, ভূমি দখলচেষ্টা ও হত্যার হুমকির Logo ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo আবার মাইনাস তৎপরতায় ডিপ স্টেট: মাসুদ কামাল Logo বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নিয়ে নতুন ষড়যন্ত্র Logo পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন Logo পানছড়িতে অবৈধ কাঠ আটক করেছে বিজিবি Logo পানছড়িতে সেনাবাহিনীর মতবিনিময়, উপহার ও চিকিৎসা সেবা প্রদান Logo কিশোরগঞ্জে রওজা মনি হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন Logo ধানের শীষ প্রতীকের পক্ষে রেজাউল করিম খান চুন্নুর সমর্থকদের গণমিছিল Logo পানছড়িতে শিক্ষার্থীর হাতে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের অনুদান তুলে দিলো স্বেচ্ছা সেবক দল

আম চাষীদের প্রণোদনার আওতায় আনা হবে-কৃষিমন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ১২:০৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • / ১০৪৬ বার পড়া হয়েছে

আম চাষীদের প্রণোদনার আওতায় আনা হবে-কৃষিমন্ত্রী

রংপুর প্রতিনিধিঃহাড়িভাঙ্গা আম ও সবজি সংরক্ষণের জন্য দেশের প্রথম বিশেষায়িত হিমাগার স্থাপন করা হবে মিঠাপুকুরে। সেই সাথে বৈজ্ঞানিক পদ্ধতিতে হাড়িভাঙ্গা আমের চাষ ও বাজারজাতকরণে মার্কেট লিংকেজ এবং আম চাষীদের প্রণোদনার আওতায় আনা হবে।

আজ শুক্রবার (২১জুন) বিকেলে মিঠাপুকুরের পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জিআই পণ্য হাড়িভাঙ্গা আম মেলা ও প্রদর্শনীর উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কৃষিমন্ত্রী ডক্টর মোঃ আব্দুস শহীদ এমপি।

কৃষিমন্ত্রী বলেন, হাড়িভাঙ্গা জিআই পণ্য হয়েছে তা বেশি বেশি করে প্রচার করতে হবে। আম চাষীদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। এর আগে কৃষিমন্ত্রী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আধুনিক কৃষি প্রযুক্তি, ফল-ফসলের ১২টি স্টল পরির্দশন করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর-৫ মিঠাপুকুর আসনের সংসদ সদস্য জাকির হোসেন সরকার, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্রবিশ্বাস, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ডক্টর দেবাশীষ সরকার, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান ও জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।

ট্যাগস :

আম চাষীদের প্রণোদনার আওতায় আনা হবে-কৃষিমন্ত্রী

আপডেট সময় : ১২:০৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪