ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৩ Logo সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

আর কোন দানব সরকারের আসার সম্ভাবনা না থাকে: রংপুরে

Astha DESK
  • আপডেট সময় : ০৭:০০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / ১১৪৮ বার পড়া হয়েছে

রিয়াজুল হক সাগর,রংপুর অফিস: বিএনপির ভাইস চেয়ারম্যান বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে ধ্বংস করে পালিয়েছেন, লুটপাট করে দেশের অর্থনীতিকে ডুবিয়ে মেরেছে। তাই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে এনে আইনের আওতায় নিতে হবে এবং জুলুম অত্যাচার আর খুনের বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যাতে করে আর কোন দানব সরকারের আসার সম্ভাবনা না থাকে।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে বিভাগীয় বিএনপির সাংগঠনিক সভায় একথা বলেন তিনি।শামসুজ্জামান দুদু বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের লুটপাটের কারনে দেশে সব দিকে এখন শুধু হাহাকার, সকল প্রকার ব্যাংক বীমা ধ্বংশ করে দিয়েছেন, নির্বাচনী ব্যবস্থাকে নষ্ট করেছে। এই ভাঙা দেশকে পুননির্মাণে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে। বিএনপি অতিতের মতো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্যদিয়ে ক্ষমতায় আসবে। এজন্য সংগঠনকে আরো সুসংগঠিত করতে, শক্তিশালী করতে বিএনপি মাঠে নেমেছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।তিনি আরো বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আগামী নির্বাচন আমাদের জন্য কঠিন হবে। এজন্য আমাদের তৈরী হতে হবে সেইভাবে। সকল অপশক্তি প্রতিরোধে সতর্ক থাকতে হবে। এসময় তিনি নির্বাচন নিয়েও সর্তক থাকার পরামর্শ দেন সকল পর্যায়ের নেতাকর্মীদের।বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর’র সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় নেত্রী বেবি নাজনীনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠিত বিভাগীয় বিএনপির সাংগঠনিক সভায় রংপুর বিভাগের আট জেলা ও ৫৮ উপজেলার সকল ইউনিটের আহবায়ক ও সদস্য সচিবরা অংশ নেয়।

এমকে/আস্থা

ট্যাগস :

আর কোন দানব সরকারের আসার সম্ভাবনা না থাকে: রংপুরে

আপডেট সময় : ০৭:০০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪