আশুলিয়ায় খেলোয়ার ও আম্পায়ারদের উপর অনাকাঙ্ক্ষিত হামলা
- আপডেট সময় : ১০:৫৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / ১০৫৬ বার পড়া হয়েছে
আশুলিয়ায় খেলোয়ার ও আম্পায়ারদের উপর অনাকাঙ্ক্ষিত হামলা
সাভার প্রতিনিধি ঢাকাঃ রোববার ১৩ জুন সকালে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঘরোয়া লিগের আম্পায়ার ও খেলোয়ার দের উপর হামলা করে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ পরিচালনা করতে আসা সময় বিকেএসপিতে যাওয়ার পথে হামলার শিকার হয় আম্পায়ার ও খেলোয়াররা।
সাভারে যাওয়ার পথে আশুলিয়ায় আম্পায়ার ও খেলোয়ারদের মাইক্রোতে হামলা হয়। আম্পায়ার ও খেলোয়ারদের গাড়িতে আটকেও রাখা হয়েছে বেশ কিছুক্ষণ।বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ছিল দুইটি ম্যাচ। ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টায়।
সেক্ষেত্রে টস হওয়ার কথা সাড়ে ৮টায়। তবে নির্ধারিত সময়ে ম্যাচ তো হয়ইনি, টসও হয়নি। বিকেএসপিতে খেলতে যাওয়া একটি দলের সূত্র থেকে জানা যায়, আশুলিয়ার দিকে আম্পায়ার ও খেলোয়ারদের বহনকারী মাইক্রো বাসে হামলা হয়।
[irp]
তবে মাইক্রোর পিছনের কাচ ভেঙে গেছে। দীর্ঘক্ষণ আটকে রাখা হয় ম্যাচ আম্পায়ার ও খেলোয়ারদের গাড়ি। ম্যাচ তো ৯টায় শুরুর কথা ছিল। আমরা তার আগেই পৌঁছে গেছি। তবে আশুলিয়ার দিকে আম্পায়দের মাইক্রো আটকে রাখা হয়। ইট-পাটকেলও টিয়ারশেল গরম পানি মারা হয়েছে। মাইক্রোর পিছনের কাচ ভেঙে গেছে। এজন্য খেলা শুরু হতে দেরি হচ্ছে।
ঘটনার পর আম্পায়াররা এসে পৌঁছেছেন। আধা ঘণ্টা পিছিয়ে ম্যাচ শুরু হবে।তবে আরেকটি সূত্রে জানা যায়, এই ঘটনায় সাম্প্রতিক বিতর্কের কারণে নয়। এটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। সড়ক অবরোধ করা সাভারের পোশাক শ্রমিকদের বাধার মুখে পড়ে আম্পায়ার ও খেলোয়ার ম্যাচ রেফারিদের বহনকারী বাস।
শ্রমিকদের বিক্ষোভের সময় এমন ঘটনা ঘটে। সেই সাথে পুলিশ আনসার বেপজার কর্মকর্তার দের সাথে ধাওয়া পাল্টা শুরু করে শ্রমিকেরা অনেক পুলিশ আহত হয়েছে সেই সাথে শ্রমিকেরাও তবে কোন নিহতে খবর পাওয়া যায় নি।
[irp]



















