ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

আ.লীগের ২৫ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:১৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
  • / ১০৬১ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ ২৫ জনের নামে মামলা চাঁদাবাজির হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (৫ মে) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানায় একটি কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাদী হয়ে মামলাটি করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হাসান বলেন, “মামলায় গাসিকের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মন্তাজ উদ্দিন মণ্ডল, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ, আওয়ামী লীগ নেতা আবদুল গনি, আবুল কাশেমসহ মোট ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামি আছিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।”

[irp]

এজাহার সূত্রে জানা গেছে, কাউন্সিলরের নেতৃত্বে আসামিরা গত দুই বছর ধরে বিভিন্নভাবে চাঁদা দাবি করে আসছিলেন একটি কারখানার এমডি মো. ফারুক আহমেদের কাছে। আসন্ন ঈদ উপলক্ষে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিক ও কর্মকর্তাদের মারধর করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কারখানা ও শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে মামলাটি দায়ের করেছেন বলে বাদী উল্লেখ করেছেন।

গাসিকের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মন্তাজ উদ্দিন বলেন, “চাঁদার বিষয়ে আমি কিছু জানি না।”

গাজীপুরের উপকমিশনার জাকির হাসান জানান, একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে

ট্যাগস :

আ.লীগের ২৫ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

আপডেট সময় : ১১:১৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১